প্রতিনিধি 19 August 2026 , 12:06:55 প্রিন্ট সংস্করণ

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২ জনে। আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও সন্দেহজনক হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হামে ৮২৩ জন শিশু প্রাণ হারিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন সন্দেহজনক এবং ১৮ হাজার ৭৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















