প্রতিনিধি 22 August 2026 , 5:48:24 প্রিন্ট সংস্করণ

মন্ত্রিসভায় সদ্য অন্তর্ভুক্ত হওয়া চার মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদনের পর তাঁরা বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কিছুক্ষণ নীরবতা পালন করবেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর বিকেলে তাঁরা নিজ নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নবনিযুক্ত এই ছয় সদস্য হলেন আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, আন্দালিব রহমান পার্থ, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শপথ গ্রহণের পর গতকাল শুক্রবার রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের দপ্তর বণ্টন ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩ অনুযায়ী জারি করা এই সরকারি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















