আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য সুখবর: এফ-২এ ক্যাটাগরিতে বড় অগ্রগতি

  প্রতিনিধি 27 August 2026 , 2:13:25 প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক অভিবাসন বা ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে বড় ধরনের সুখবর এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, এফ-২এ ক্যাটাগরিতে ভিসা পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ক্যাটাগরির আওতায় মূলত যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানরা অভিবাসনের সুযোগ পেয়ে থাকেন।

সর্বশেষ প্রকাশিত ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ ক্যাটাগরির ‘ফাইনাল অ্যাকশন ডেট’ বা চূড়ান্ত তারিখ ১ জানুয়ারি ২০২৫ থেকে পিছিয়ে সরাসরি ২২ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে। কাট-অফ তারিখের এই বড় পরিবর্তনের ফলে যেসব আবেদনকারীর অগ্রাধিকার তারিখ ২২ জুলাই ২০২৬-এর আগে, তাদের জন্য এখন অভিবাসন ভিসা ইস্যু বা সংশ্লিষ্ট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পথ সুগম হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ম অনুযায়ী, ভিসা বুলেটিনের এই ‘ফাইনাল অ্যাকশন ডেট’ নির্ধারণ করে দেয় যে কোন অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের ভিসা ইস্যু করা সম্ভব হবে। এছাড়া জাতীয় ভিসা কেন্দ্রের নিয়ম অনুযায়ী, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা ক্যাটাগরিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ অবশ্যই কার্যকর অবস্থায় থাকতে হয়। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি পরিবারগুলোর জন্য আগস্টের এই অগ্রগতি অভিবাসন প্রক্রিয়াকে অনেক বেশি গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content