প্রতিনিধি 11 August 2026 , 12:42:32 প্রিন্ট সংস্করণ

দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকাকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে প্রদর্শন করে একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছিল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। শাফাক নিউজের তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট গাজায় শিশুদের অপুষ্টির হার নিয়ে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে মানচিত্রটি ব্যবহার করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর লেবাননে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

লেবাননের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইংরেজি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বিতর্কিত মানচিত্রটি মুছে ফেলতে বাধ্য হয়েছে। তবে ইসরায়েলের আরবি ভাষার অ্যাকাউন্টে মানচিত্রটি এখনো রয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের প্রেক্ষাপটে গত এপ্রিলে ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছিল যে, দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ভেতরে একটি সামরিক এলাকা তৈরি করেছে। ওই এলাকায় অবস্থিত ৫৫টি গ্রামের বাসিন্দাদের নিজেদের বসতভিটায় ফিরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল।
রোববার (৯ আগস্ট) শিশুদের মধ্যে গাজায় তীব্র অপুষ্টির হার নিয়ে একটি পোস্ট প্রকাশের সময় মানচিত্রটি ব্যবহার করা হয়েছিল।
সূত্র: গালফ বাংলা



















