সারাদেশ

প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি, কড়া নিরাপত্তার চাদরে নগরী

  প্রতিনিধি 15 September 2026 , 1:49:15 প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে সিলেট মহানগরীতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১০৮টি সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি ড্রোন এবং বডি-অন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। এই নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ হাজার ২০০-এর বেশি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া বিমানবন্দর থেকে শুরু করে জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ সাতটি স্থানে তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে সিলেট বিএনপি। রাষ্ট্রপতির আগমন ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সফরের পরবর্তী ধাপে বিকাল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সবশেষে একইদিন রাতে আকাশপথে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content