আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদি-শি-পুতিনের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ্যে

  প্রতিনিধি 12 September 2026 , 12:17:03 প্রিন্ট সংস্করণ

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের একটি বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত ধরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। ছবির ক্যাপশনে মোদি লিখেছেন, দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ শুরু হয়েছে।

বর্তমান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যকার টানাপড়েন, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবারের সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে ব্রিকস ১১ সদস্যের একটি শক্তিশালী জোটে পরিণত হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতিতে আগের চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করছে।

সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। এছাড়া স্বাস্থ্য খাত, দুর্যোগ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা নিশ্চিত করার বিষয়গুলোও আলোচ্যসূচিতে রাখা হয়েছে। একই সঙ্গে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর এর নেতিবাচক প্রভাব নিরসনে নেতারা গুরুত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content