প্রতিনিধি 3 August 2026 , 8:56:34 প্রিন্ট সংস্করণ

স্পেনের বনভূমিতে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে আনুষ্ঠানিকভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেছে কাতারের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল (Qatar International Search and Rescue Group)। অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী লেখুইয়ার অধীনে থাকা এই বিশেষায়িত দলটি স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে জরুরি এই মানবিক সহায়তা প্রদান করছে।

মাঠ পর্যায়ে অভিযান শুরুর আগে কাতারি দলটি স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক সুরক্ষা ও জরুরি অবস্থা বিষয়ক মহাসচিব এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করে। ওই সভায় দাবানলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্নিনির্বাপক দল ও সেনা সদস্যদের মোতায়েনের কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
বর্তমানে কাতারি দলটি মধ্য স্পেনের কাস্তিল ও লিওন অঞ্চলের আভিলা প্রদেশের পেদ্রালবা দে লা প্রাদেরা পৌরসভা এলাকা থেকে তাদের মূল উদ্ধার অভিযান পরিচালনা করছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রত্যক্ষ নির্দেশনায় ১২৯ জন বিশেষজ্ঞ সদস্য, অত্যাধুনিক ফায়ার ইঞ্জিন, লজিস্টিক ট্রাক এবং দুটি বিশেষায়িত হেলিকপ্টার নিয়ে দলটি স্পেনে পৌঁছেছে। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর যেকোনো সংকটে দ্রুত মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবেই কাতার এই বিশাল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রত্যক্ষ নির্দেশনায় সম্প্রতি ১২৯ জন বিশেষজ্ঞ সদস্য, আধুনিক ফায়ার ইঞ্জিন, লজিস্টিক ট্রাক এবং দুটি বিশেষায়িত হেলিকপ্টারসহ দোহা থেকে স্পেনে পৌঁছায় এই উদ্ধারকারী দলটি
সূত্র: গালফ বাংলা


















