রাজনীতি

প্রেসিডেন্ট পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  প্রতিনিধি 13 August 2026 , 9:11:00 প্রিন্ট সংস্করণ

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিনিয়র নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

মনোনয়ন পাওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। দলের পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন—এমন প্রশ্নের জবাবে রিজভী জানান, এ বিষয়ে আলোচনা চলছে। দলের চেয়ারম্যান সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, যা পরবর্তীতে জানানো হবে। এছাড়া মির্জা ফখরুলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, চিফ হুইপ, হুইপ এবং যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজই প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণকারী মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে ১৯৭২ সালে তিনি ঢাকা কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক হিসেবে যোগ দেন।

পরবর্তীতে ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নব্বইয়ের দশকের শুরুতে এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়া এই নেতা ১৯৯১, ২০০১ এবং ২০২৬ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

শিক্ষাজীবন শেষে ১৯৭২ সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিস (শিক্ষা ক্যাডারের) এর সদস্য হিসেবে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯০-এর দশকের গোড়ার দিকে দেশব্যাপী এরশাদবিরোধী আন্দোলন চলাকালে বিএনপিতে যোগদান করেন তিনি।

দলের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যানের কাছে দায়িত্ব দেয়া আছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content