নিজস্ব প্রতিনিধি: 11 August 2026 , 10:24:51 প্রিন্ট সংস্করণ

মাগুরার জগদল ইউনিয়নের রূপাটি গ্রামের পরিচিত মুখ মাজেদ বিশ্বাস (৬০) আর নেই। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুর ২টা ১৩ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুম মাজেদ বিশ্বাস রূপাটি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রতন বিশ্বাস। শৈশব থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজ গ্রাম ও এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে ছিলেন তিনি। সহজ-সরল জীবনযাপন ও আপনজনদের প্রতি আন্তরিকতার কারণে এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও প্রিয়জন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন শোকসন্তপ্ত পরিবার। আল্লাহ তায়ালা মরহুম মাজেদ বিশ্বাসকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।



















