প্রতিনিধি 3 August 2026 , 6:21:01 প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ভুয়া নথি সরবরাহকারী একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (JIM)। রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত বিশেষ অভিযানে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি আলাদা বাসভবনে এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে। এদের মধ্যে দুজনকে এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাস (PLKS) নিয়ে কর্মরত ছিলেন, একজনের কাছে স্টুডেন্ট পাস ছিল এবং অন্যজন সম্পূর্ণ অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৬(১)(i) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মহাপরিচালক আরও জানান, সিন্ডিকেটটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে ১৫০ থেকে ২৫০ রিঙ্গিত বিনিময়ে জাল পাসপোর্ট পরিষেবা দিচ্ছিল। অভিযানে বিভিন্ন দেশের জাল পাসপোর্ট, পাসপোর্ট কভার, ১১টি মোবাইল ফোন, নগদ ২১০০ রিঙ্গিত, স্বচ্ছ আঠালো কাগজ, বিভিন্ন রঙের কালি, কাগজ কাটার যন্ত্র এবং একটি পেরোডুয়া আরুজ গাড়ি জব্দ করা হয়েছে।
দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নথি জালিয়াতি বা আইনের ব্যত্যয়কারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দাতুক জাকারিয়া শাবান। অবৈধ অভিবাসন ও নথি জালিয়াতির বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (৩ সেপ্টেম্বর), ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি আলাদা বাসভবনে অভিযান চালানো
সূত্র: Probash Barta



















