আইন-আদালত

অপপ্রচারে ক্ষুব্ধ প্রকৌশলী

  নিজস্ব প্রতিনিধি: ১৩ মে ২০২৬ , ১:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ

মাগুরার মহম্মদপুরে চলমান উন্নয়ন কাজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। তিনি বলেন, “সরেজমিনে বাস্তবতা যাচাই না করে মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত মান বজায় রেখেই প্রথম শ্রেণির ইট ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে প্রকল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে কিছু ফেসবুকভিত্তিক কনটেন্ট নির্মাতা ও ইউটিউবার যাচাই-বাছাই ছাড়াই চটকদার প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল বলছে, উন্নয়ন কাজ নিয়ে সমালোচনা থাকতে পারে, তবে তা হতে হবে তথ্যনির্ভর ও দায়িত্বশীল। অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়।

Facebook Comments Box