আইন-আদালত

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

  প্রতিনিধি 10 September 2026 , 10:11:17 প্রিন্ট সংস্করণ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ৯৪ লাখ টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে করা কর দাবির বৈধতা নিশ্চিত করে এই রায় দেন।

এর আগে এনবিআরের এই কর দাবির বিষয়টি চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে একাধিক রিট আবেদন করা হয়েছিল। আদালতের এই রায়ের ফলে গ্রামীণ কল্যাণকে এখন এনবিআরের নির্ধারিত ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content