প্রতিনিধি 21 August 2026 , 7:40:38 প্রিন্ট সংস্করণ

গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি স্পষ্টভাবে জানিয়েছে যে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে হবে। একই সঙ্গে, সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে এমন যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মধ্যস্থতাকারী দেশগুলোর মতে, গাজা সংঘাত নিরসনে যখন একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চলছে, তখন ইসরায়েলি হামলার তীব্রতা সেই কূটনৈতিক উদ্যোগকে দুর্বল করে দিচ্ছে। বিশেষ করে ‘বোর্ড অব পিস’ ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনার যে গঠনমূলক অগ্রগতি হচ্ছিল, এই হামলা সেই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলে তারা মনে করছে।
সংঘাতের বিস্তার রোধ এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।
সূত্র: গালফ বাংলা



















