রাজশাহী

ডা: নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ১২:৩৩:১৯ প্রিন্ট সংস্করণ

শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ করেছে মাগুরার ডাক্তার সমাজ। মঙ্গলবার ১৯ মে সকালে মাগুরা বিএমএ ও ড্যাব মাগুরা জেলা শাখার আয়োজনে মাগুরা মেডিকেল কলেজের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাক্তার মাসুদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা বিএমএর সভাপতি প্রফেসর ডাক্তার আলীমুজ্জামান সাধরবণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার, ডাক্তার আব্দুল হাই, ইন্টার্নি ডাক্তার নাইমুল। বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্ররা মেডিকেলে পড়ে এবং তারা বিসএএস পাশ করে ডাক্তার হয়ে এসে হাসপাতালে কোন নিরাপত্তা পায়না।

এজন্যই শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর হামলা করা হয়েছে। বর্তমান নির্বাচিত সরকারের ৩ মাস অতিবাহিত হলেও এর মধ্যে ২৯ জন ডাক্তারের উপর হামলা করা হয়েছে। আমরা এই সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং রোগী ও ডাক্তারদের জন্য সুরক্ষা আইন চাই, যেন সবাই এর মাধ্যমে সুরক্ষা পেতে পারে। তা নাহলে দেশের সকল ডাক্তারদের নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content