রাজশাহী

প্লে শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জন, তাওসীফ ইসলামকে পুরস্কার প্রদান

  মাগুরা প্রতিনিধি: ৭ জুন ২০২৬ , ২:২৭:০৯ প্রিন্ট সংস্করণ

তাওসীফ ইসলামকে পুরস্কার প্রদান করা হয়
তাওসীফ ইসলামকে পুরস্কার প্রদান করা হয়

মাগুরা প্রতিনিধি:



মাগুরা জেলার সদর উপজেলার জগদল ইউনিয়নের সৈয়দ রুপাটি গ্রামের কৃতি শিক্ষার্থী তাওসীফ ইসলাম প্লে শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল অর্জন করায় পুরস্কৃত হয়েছেন। জানা যায়, তাওসীফ ইসলাম বর্তমানে মাধবপুর হযরত জয়নব (রা.) মহিলা নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ অধ্যয়নরত। শিক্ষাজীবনের শুরুতেই তার মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে তিনি প্রথম সাময়িক পরীক্ষায় প্রশংসনীয় ফলাফল অর্জন করেন। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির শিক্ষকমন্ডলী তাকে পুরস্কার প্রদান করে।

তাওসীফ ইসলাম “জাতীয় দৈনিক সরেজমিন বার্তার” মাগুরা জেলা প্রতিনিধি এবং “দৈনিক হৃদয়ে প্রতিদিন” নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক জনাব তারিকুল ইসলাম তুহিন এবং মাতা রোকেয়া খাতুনের সন্তান। পরিবারের সদস্যরা জানান, তাওসীফের এই অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। এদিকে, স্থানীয় শিক্ষানুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাওসীফ ইসলামের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ঠিকানা:
গ্রাম: সৈয়দ রুপাটি
বাজার: জগদল বাজার
ইউনিয়ন: জগদল ইউনিয়ন
উপজেলা: মাগুরা সদর
জেলা: মাগুরা

Facebook Comments Box

আরও খবর

Sponsered content