আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

  প্রতিনিধি 9 September 2026 , 9:05:16 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে জ্বালানি তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত ২৪ জুলাইয়ের পর এই প্রথম তেলের দাম এই সীমা অতিক্রম করল। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে বর্তমানে ১০০ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে।

একই সঙ্গে বেড়েছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও। এই জ্বালানি তেলের দাম ১ দশমিক ৭০ ডলার বা ১ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। গত ছয় মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কোনো স্থায়ী সমাধান না আসায় গত মাসের শুরু থেকেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content