আইন-আদালত

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। ১ জুন ২০২৬ , ৩:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও একজনকে আটক করা হয়। এ নিয়ে পৃথক অভিযানে মোট দুইজন গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৩১ মে) উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দেউষ টানা ব্রিজ থেকে মন্দবাগ সড়ক এলাকা থেকে তাকে আটক জরে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি এমরান হোসেন (৩১) দেউষ গ্রামের আব্দুল জলিলের ছেলে। থানা পুলিশ সুট জানা যায়, গোপন সংবাদের ভিত্তিেতে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দেউষ টানা ব্রিজ থেকে মন্দবাগ সড়ক এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে দেউষ গ্রামের মকবুল মেম্বার বাড়ি এলাকার বাসিন্দা মো. এমরান হোসেনের নিজস্ব গরুর খামারে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content