প্রতিনিধি 13 September 2026 , 2:31:41 প্রিন্ট সংস্করণ

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের একক প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটির জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাহিদ ইসলাম নেতাকর্মীদের ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার সমাধান, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পাশে থাকা এবং পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের ওপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশনা দেন। এসময় উত্তর ও দক্ষিণ মহানগরের আহ্বায়ক যথাক্রমে আরিফুল ইসলাম আদীব ও ইসহাক সরকারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: মানবজমিন



















