আইন-আদালত

ফুলবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও মাইক্রোবাস জব্দ, চালক পলাতক

  আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- 14 June 2026 , 2:54:48 প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। তবে অভিযানের সময় মাইক্রোবাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। অভিযানের সময় চালক কৌশলে পালিয়ে গেলেও তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক ব্যক্তিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content