ধর্ম

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দশম সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 15 August 2026 , 10:11:41 প্রিন্ট সংস্করণ

পাঁচটি ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর পরিচালনা পর্ষদের দশম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এক্সিম ব্যাংক টাওয়ারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। ব্যাংকটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

সভায় ব্যাংকের বর্তমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি, সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তা পাস করা হয়।

সভায় পর্ষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ। এছাড়া পরিচালক মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে এম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content