সারাদেশ

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

  প্রতিনিধি 7 August 2026 , 6:46:59 প্রিন্ট সংস্করণ

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) এবং ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী শিশুকন্যা খোজাইফা। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, দ্রুতগতির বাস দুটির সংঘর্ষের ফলে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content